আমার প্রানসখি যায় গো আপন ঠিকানায়
আঁধার ঘরে শূন্যবাসে ফেলিয়া আমায় গো।।
ভালোবেসে ছিলাম আমি
প্রাণ ও সখিরে
আজ দেখি সে চলে যায়
আমাকে ছেড়ে
সোয়া চন্দন ছিটাইয়া
তার সর্বাঙ্গনায় গো।।
ভালোবাসার মশারি তার
ঘিরিয়া চারপাশে
বিদায় জানাই প্রাণ ও সখিরে
চোখের জলে ভেসে
পালকি করে প্রাণ সখিরে
নিয়ে যায় বেহারায় গো।।
ক দিন আর এই অবলা
থাকবে বাপের ঘরে
একদিন তো যেতে হবে
সবাইকে ছেড়ে
নাঈম বলে আছে অবলা
না নেয় বিদায় গো।।
Discussion
Public comments for Amar Pransokhi Jay Go Apon Thikanay are available on the discussion page.
View discussion