হুনি কথায় অতি ভক্তি
চুরেরও লক্ষণ
উপরে পিটপাট
খবিছতায় ভরা জীবন।।
কথায় কথায় কিড়া কাটে
কুরআন হাদিস মুখে রটে
পশ্চিম দিকে লাথি দিলে
নাকি হয় সততাকরণ।।
পোশাকে সে মোমিন সাজে
তৈরি থাকে কুকর্মে কাজে
পাঞ্জাবী পড়লে নাকি হয় মোমিন
দূরেতে রয় শমন।।
মানবতা নাই;-নাই ধর্ম
কথায় কথায় অলুথ কর্ম
সুশিক্ষা নাই মিছা স্বভাব
নাঈমে চায় না অলান।।
Discussion
Public comments for Huni Kothay Oti Bhokti Churer-o Lokkhon are available on the discussion page.
View discussion