আমার সূর্যমুখী তোমার মুখের পানে
শুধু ওগো চেয়ে চেয়ে থাকে,
তোমার সূর্য তবু আমারে দেয় না দেখা
মেঘে মেঘে আলো তার ঢাকে।
সাথীহারা ব্যাকুলতা বাতাসের সুরে কাঁদে
কি যে চাই সে তো তুমি জানো না,
এ আড়াল আর আমি পারিনি সহিতে ওগো
আমি যে তোমারই সে তো মানো না।
মোর হাসি তবু ব্যথা ঢেকে রাখে।
আমার হৃদয় লয়ে শুধু তুমি কর খেলা
তাইতো অলখে থাকো লুকায়ে,
দিয়েছে যে অবহেলা তাই যেন বয়ে রয়ে
আঁখিতে অশ্রু গেছে শুকায়ে।
তবু দাওনা তো সাড়া মোর ডাকে।
Discussion
Public comments for Amar Surjomukhi Tomar Mukher Pane are available on the discussion page.
View discussion