আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে,
ময়ুরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে।
সে এক রূপকথারই দেশ–
ফাগুন যেথা হয় না কভু শেষ,
তারারই ফুল পাপড়ি ঝরায়
যেথায় পথের ধারে।
সেই রূপকথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলাম প্রাণে,
সুর হয়ে তা বাজে আমার গানে।
তাই খুশির সীমা নাই–
বাতাসে তার মধুর ছোঁয়া পাই,
জানিনা আজ হৃদয় কোথায়
হারাই বারে বারে।
Discussion
Public comments for Amar Swapne Dekha Rajkanya are available on the discussion page.
View discussion