Back to Library
Romantic

তুমি বারে বারে শুধু চাও যে জানিতে ওগো Tumi Bare Bare Shudhu Chao Je Janite Ogo

Shyamal Mitra

Tumi Bare Bare Shudhu Chao Je Janite Ogo lyrics by Shyamal Mitra (1957). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুমি বারে বারে শুধু
চাও যে জানিতে ওগো।
কেন যে তোমায় এত আমি ভালবেসেছি
কে দিল তোমার বুকে এত ভালবাসা
যার বিনিময়ে জীবনে তোমার এসেছি।।

আমি দেখেছি সাগরে এসে,
নদী যে নীরবে মেশে
তাদের মিলন শেখালো আমায়
প্রেমেরি গোপন কথা।
তাই দেখে শুধু হেসেছি।
আর তারই প্রেরণায় জীবনে তোমার
এতো প্রেম লয়ে এসেছি।

ভুবনের মাঝে ফুল বসন্ত
আসেগো যেমন করে
তারি মত তুমি দিলে এ জীবন
কত যে স্বপ্নে ভরে।
প্রেমের পরশ পেয়ে
তোমার হৃদয় চেয়ে
ফুলের মত তোমারি লাগিয়া
সুরভি ছড়ায়ে আমি
বাতাসে বাতাসে ভেসেছি
বলগো কেমনে বোঝাব তোমায়
কত আমি ভালবেসেছি।

Read in Banglish
Tumi bare bare shudhu chao je janite ogo. Keno je tomay eto ami bhalobeshechi ke dilo tomar buke eto bhalobasha jar binimoye jibone tomar eshechi. Ami dekhechi sagore eshe, nodi je nirobe meshe tader milon shekhalo amay premeri gopon kotha. Tai dekhe shudhu heshechi. Ar tari preronay jibone tomar eto prem loye eshechi. Bhuboner majhe phul boshonto ashego jemon kore tari moto tumi dile e jibon koto je shopne bhore. Premer porosh peye tomar hridoy cheye phuler moto tomari lagiya surobhi choraye ami batashe batashe bheshechi bologo kemone bojhabo tomay koto ami bhalobeshechi.

Related songs

More songs you may enjoy.

Romantic

Oi Jhiri Jhiri Piyaler Kunje

ওই ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে

Shyamal Mitra

"ওই ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে ওই গুন্ গুণ মৌমাছি গুঞ্জে, সেই সে বনছায় পাখি যে গান গায় মন যে চায় সেথা হাসিতে ।।"

Romantic

Amar Swapne Dekha Rajkanya

আমার স্বপ্নে দেখা রাজকন্যা

Shyamal Mitra

"আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে, ময়ুরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে।"

Romantic

Ami Tomar Kachei Phire Ashbo

আমি তোমার কাছেই ফিরে আসবো

Shyamal Mitra

"আমি তোমার কাছেই ফিরে আসবো তোমায় আবার ভালোবাসবো । তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে ।।"

Romantic

Sarabela Aji Ke Dake

সারাবেলা আজি কে ডাকে

Shyamal Mitra

"সারাবেলা আজি কে ডাকে বাঁশরীর সুরে মন রাখে থমকি চমকি গরবী করবী আমার পথে কেন ঝরে থাকে ।।"

Romantic

Ami Cheye Cheye Dekhi Saradin

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

Shyamal Mitra

"আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ঐ চোখে সাগরেরও নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল"

Melancholic

Jodi Dako Epar Hote

যদি ডাকো এপার হতে

Shyamal Mitra

"যদি ডাকো এপার হতে এই আমি আর ফিরবো না, আমার খেয়া তোমার কূলে আর কখনো ভিড়বে না ।।"

Discussion

Public comments for Tumi Bare Bare Shudhu Chao Je Janite Ogo are available on the discussion page.

View discussion