আমারে কি করা দয়া অধম জানিয়া বা গৌর, প্ৰাণনাথ কালিয়া।।
আগে বল আপনারি পাছে প্ৰাণটি নেও হরি,
এখন কোন প্ৰাণে মার তোমার মনে ঐ কি ছিল?
পিরীতি ত্যাজিয়া গেলায় কি দোষ পাইয়া বা গৌর।
আগে যদি জানতাম বা গৌর যাইবায় ছাড়িয়া,
মাথার কেশ দুভাগ কইরে চরণে চন্দন দিয়ে,
চান্দমুখ নিরখিয়া রাখিতাম বান্ধিয়া। বা গৌর।
গোসাঁই রমণচন্দে বলে মনেতে ভাবিয়া,
আমার সনে মাতিও না সই আমার মন হইয়াছে দেওয়ানা।
Discussion
Public comments for Amare Ki Kora Doya are available on the discussion page.
View discussion