শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
পিরিত বড় বিষম জ্বালা।
সরল পিরিত মোর গরল হইল সই–
বুঝি মোরে বিধি বিড়ম্বিলা।।
সুখের ভরসা কৈরে ডুব দিনু প্রেমসাগরে
কর্ম ফলে সাগর শুষিলা।
জল ছাড়া মীনের মত হিয়া জ্বলে অবিরত
সোনার বরণ হৈল কালা।।
সাধের পিরতি মোর দিবানিশি চিন্তাজ্বর
দিনে দিনে হইল দুর্বলা
শ্ৰীরাধারমণ বাণী, শুন রাধা বিনোদিনী
ধৈর্য ধর না করে উতলা।
Discussion
Public comments for Shuno Go Pransajani Kinchit Dukhkho Kahini are available on the discussion page.
View discussion