আমায় নহে গো, ভালোবাসো মোর গান।
গানের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান॥
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে,
গীত শেষে বীণা পড়ে থাকে পা-র কাছে
তুমি বুঝিবে না, আলো দিতে কত
পোড়ে প্রদীপের প্রাণ॥
যে কাঁটা-লতার আঁখিজল হায়
ফুল হয়ে ফুটে ওঠে
ফুল ছিঁড়ে তারে দিয়েছ কি কিছু
শূন্য পত্রপুটে?
সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে,
কী তৃষ্ণা জাগে সে নদীর হিয়া-তলে
বেদনায় মহা সাগরের কাছে
করো তার সন্ধান॥
Discussion
Public comments for Amay Nohe Go, Bhalobaso Mor Gan are available on the discussion page.
View discussion