ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি।
ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥

এমনই রঙিন বেলায়
খেলেছি তোমায় আমায়
খুঁজিতে এসেছি তাই
সেই হারানো দিনগুলি॥

তুমি যে গেছ ভুলে ছিল না আমার মনে,
তাই আসিয়াছি তব বেড়া-দেওয়া ফুলবনে।
게ঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি,
আজও হেথা গাহে গান আমার পোষা বুলবুলি॥

চাহো মোর মুখে প্রিয়, এসো গো আরও কাছে,
হয়তো সেদিনের স্মৃতি তব নয়নে আছে,
হয়তো সেদিনের মতোই প্রাণ উঠিবে আকুল॥

বাংলিশ/Banglish

Bhulite parine tai ashiyachi poth bhuli. Bhola mor she oporadh, aaj je logno godhuli. Emoni rongin belay khelechi tomay amay khujite eshechi tai shei harano dinguli. Tumi je gecho bhule chilo na amar mone, tai ashiyachi tobo bera-dewa fulbone. Genthechi kotoi mala ei baganer ful tuli, aaj-o hetha gahe gaan amar posha bulbuli. Chaho mor mukhe priyo, esho go aro kache, hoyto shediner sriti tobo noyone ache, hoyto shediner motoi pran uthibe akul.

Discussion

Public comments for Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli are available on the discussion page.

View discussion