বন্দি হইলো রে-
মাটির পিঞ্জিরায় আমার মন ময়নারে
ছটফট করে রে,
যাইতে উড়ে নাঈমের মন ময়নারে।।
পিঞ্জিরাতে বন্দি ময়নায়
নাচুর নুচুর করে
তবুও যে সোনার ময়না
ছুটিতে না পারে।।
পিঞ্জিরার সনেতে ময়না
বাড়াইলো পিরিতি
পিঞ্জিরাতেই সোনার ময়নার
যাওয়া আসা দিবারাতি।।
পুষিতেছি সোনার ময়না
দুধ কলা দিয়া
উড়িতে চায় যাইবার লাগি
নিথর দেহ থইয়া।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো ময়না পাখি
যাইয়ো না রে বিনয় করি
না ভাসাইয়ো আঁখি।।
Discussion
Public comments for Bandi Hoilo Re are available on the discussion page.
View discussion