Back to Library
Devotional

ভয়ানক সাগরে নামলাম আমি Bhayanak Sagore Namlam Ami

Naim

Bhayanak Sagore Namlam Ami lyrics by Naim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
নাঈম
Lyrics

ভয়ানক সাগরে নামলাম আমি
ভাঙ্গা তরী লইয়া
কত ঢেউকে পার করিলাম
মুর্শিদের নাম ধরিয়া।।

ডাকাত দলে আক্রমণ করছে
আমার ভাঙ্গা তরীতে
মারতে চায় ফেলিয়া আমায়
ভব সাগরের স্রোতে
সব বেছারায় সুখ পাহিলো
আমায় আঘাত দিয়া।।

ছয় ডাকাতের তাড়ায় পড়ে
কাঁদি আমি কাতরে
মামলত আমার কাড়িয়া
ফেলিতে চায় বালুচরে
আমি ধরি মুর্শিদের নাম
হরদম করিয়া।।

নাঈম কহে প্রাণের মুর্শিদ
জানি তুমি আসবে
বাধ্য করবে ডাকাত সেনা
তোমার চরণ ধাবে
সেই ভরসা মন ভিতরে
গানে যাই কইয়া।।

Read in Banglish
Bhayanak sagore namlam ami bhanga tori loiya koto dheuke par korilam murshider naam dhoriya.. Dakat dole akromon korche amar bhanga torite marte chay pheliya amay bhobo sagorer srote sob becharay sukh pahilo amay aghat diya.. Choy dakater taray pore kadi ami katore mamloti amar kariya phelite chay baluchore ami dhori murshider naam hordom koriya.. Naim kohe praner murshid jani tumi asbe badhyo korbe dakat sena tomar choron dhabe sei bhorosa mon bhitore gane jai koiya..

Related songs

More songs you may enjoy.

Devotional

Ahare Bhover Kana Re

আহারে ভবের কানা রে

Naim

"আহারে ভবের কানা রে ভব মায়ায় পড়িয়া রে ভূলিয়া গেলি কী উদ্দেশ্য আসলি কিসের লাগিয়া ।।"

Devotional

Allah-er Naam Somoy Thakte Dhoro Naim Re

আল্লাহর নাম সময় থাকতে ধরো নাঈম রে

Naim

"আল্লাহর নাম সময় থাকতে ধরো নাঈম রে বেলা থাকতে আল্লাহর নাম ধরো।।"

Melancholic

Matir O Pinjure

মাটির ও পিঞ্জুরে

Naim

"মাটির ও পিঞ্জুরে — থাকিতে চায় না পাখি পাখিটার বিরহে কাঁদেরে নাঈম জড়ায়ে জল আঁখি।।"

Devotional

Nayan Korile Bondho

নয়ন করিলে বন্ধ

Naim

"নয়ন করিলে বন্ধ রে নাঈম হবে না অন্ধ পাবে রে দেখার আনন্দ।।"

Devotional

Doyal Guruji Tomay Chenar Upay Bolo Na

দয়াল গুরুজি তোমায় চেনার উপায় বলো না

Naim

"দয়াল গুরুজি তোমায় চেনার উপায় বলো না কিবা মন্ত্রের গোপন অন্ত্রে চলে তোমার ভাব নমুনা।।"

Philosophical

Tanu Ki Ar Robe Chirokal

তনু কী আর রবে চিরকাল

Naim

"তনু কী আর রবে চিরকাল নাঈম ভেবে দেখলে টানিয়া নিবে যমপুরে শমন ডাক আসিলে।। সাধে সাধে রঙ তামাশায় বিবাহ করিলে আপন ভবে, কেউ সঙ্গী নয় ভব ছাড়িবার কালে।।"

Discussion

Public comments for Bhayanak Sagore Namlam Ami are available on the discussion page.

View discussion