Back to Library
Melancholic

আমি যদি ভিড় হয়ে যাই Ami Jodi Bhir Hoye Jai

Ishita Chakravarty

Ami Jodi Bhir Hoye Jai lyrics by Ishita Chakravarty (2013). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

এদেশ ও প্রবাস হয়ে যায়, আনমনে |
ঘর কেন ঠিকানা হারায়, কে বা জানে |
ওঠা নামা সিঁড়িগুলো সব,
নিজে নিজে এলোমেলো দিক পাল্টায়, অকারণে |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |

সন্ধে সকাল হতে চায়, ভালোবেসে |
সময়টা ঠিক পাল্টায়, অনিমেষে |
হাতে বাঁধা ঘড়িগুলো সব,
কেন যেন কি খেয়ালে এক হয়ে যায়, কাছে এসে |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |

হাতবাগে জড়ো করো কুচো সংসার,
তাই নিয়ে একা পথ চলা |
পুরানো যা কিছু আছে খুঁজে বারবার,
মিথ্যে নতুন নতুন খেলা |
ওঠা নামা আঁকাবাঁকা রাস্তাটা ঠিক জুটে যায় |
কম্পাসে যত দাগ এই পৃথিবীর, মুছে যায় |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |

পৃথিবী প্রবাস হতে চায়, অবহেলায় |
সব মন ঠিকানা হারায়, ধুলোখেলায় |
চেপে রাখা দমগুলো সব,
একে একে ফুসফুস থেকে ছাড়া পায়, প্রাণ খোলা |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |

আমি যেন ভিড় হয়ে যাই |

Read in Banglish
Edesh o probash hoye jay, anmone | Ghor keno thikana haray, ke ba jane | Otha nama shirigulo sob, Nije nije elomelo dik paltay, okarone | O bishad bar bar hate hat rakho, Bhoy nei harabar jodi pashe thako, Ami jodi bhir hoye jai, ami jodi bhir hoye jai | Sondhe sokal hote chay, bhalobeshe | Somoyta thik paltay, onimeshe | Hate badha ghorigulo sob, Keno jeno ki kheyale ek hoye jay, kache eshe | O bishad bar bar hate hat rakho, Bhoy nei harabar jodi pashe thako, Ami jodi bhir hoye jai, ami jodi bhir hoye jai | Hatbage joro koro kucho songshar, Tai niye eka poth chola | Purono ja kichu ache khunje barbar, Mithye notun notun khela | Otha nama akabaka rastata thik jute jay | Compasse joto dag ei prithibir, muche jay | O bishad bar bar hate hat rakho, Bhoy nei harabar jodi pashe thako, Ami jodi bhir hoye jai, ami jodi bhir hoye jai | Prithibi probash hote chay, obhelay | Sob mon thikana haray, dhulokhelay | Chepe rakha domgulo sob, Eke eke phusphus theke chara pay, pran khola | O bishad bar bar hate hat rakho, Bhoy nei harabar jodi pashe thako, Ami jodi bhir hoye jai, ami jodi bhir hoye jai | Ami jeno bhir hoye jai |

Related songs

More songs you may enjoy.

Romantic

Aaji Borosharo Raate

আজি বরষারও রাতে

Anwesshaa Datta Gupta and Soumyojit Das

"শাঙনগগনে ঘোর ঘনঘটা শাঙনগগনে ঘোর ঘনঘটা নিশীথযামিনী রে। কুঞ্জপথে, সখি, কৈসে যাওব"

Whimsical

Aloshyo

আলস্য

Anupam Roy

"সেই গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে হাওয়া দিল ভাসিয়ে"

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Romantic

Matir Pradip Roy Je Cheye Nil Gogone

মাটির প্রদীপ রয় যে চেয়ে নীল গগনে

Sandhya Mukherjee

"মাটির প্রদীপ রয় যে চেয়ে নীল গগনে নয়ন মেলে সন্ধ্যাতারার নিমন্ত্রণে।। চোখের চাওয়ায় সাঁঝের হাওয়ায় সুর এলো"

Romantic

Ruper Oi Prodip Jwele Ki Hobe

রূপের ওই প্রদীপ জ্বেলে কী হবে

Talat Mahmood

"রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে এবার । মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার ।।"

Romantic

Se Amay Chithi Diyeche

সে আমায় চিঠি দিয়েছে

Sabina Yasmin

"সে আমায় চিঠি দিয়েছে সে আমার খবর নিয়েছে সে যে আমারে ভালোবেসেছে"

Discussion

Public comments for Ami Jodi Bhir Hoye Jai are available on the discussion page.

View discussion