সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই শিশি বোতল-ওয়ালার ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
কবরের খবর তো নয়,
জ্যান্ত জীবনী
ট্রাফিকের শেষ গোলাপ শোনায়।
হেঁটে গেছো বহুবার,
কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সারাদিন ছুটে মরা,
মিনি-বাসটায়,
কাঁধে মুখ রেখো আবার।
বেচে থাকা দিয়ে মাখা,
দই-ফুচকায়,
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
Discussion
Public comments for Tumi Ebar are available on the discussion page.
View discussion