আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে বেড়াই ঘুরে।।
লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী,
পেলে মন হতো খুশি, দিবা-নিশি দেখিতাম নয়ন ভরে।
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে (মরি হায়! হায় রে!)
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে (ও রে) দেখনা তোরা হৃদয় চিরে।।
দিবো তার তুলনা কি! যার প্রেমে জগত সুখী
হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে!
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে (মরি হায়! হায় রে!)
(ও সে) না জানি কুহক জানে অলক্ষ্যে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে।।
ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে (মরি হায়! হায় রে!)
(ও সে) মানুষের দিশ যদি জানিস কৃপা করে বলে দে রে,
আমার সুহৃদ হয়ে বলে দে রে ব্যাথার ব্যাথি হয়ে বলে দে রে।।
Discussion
Public comments for Ami Kothay Pabo Tare are available on the discussion page.
View discussion