আমি মানুষ কিনতে চাই
আমি সময় কিনতে চাই,
আমার পকেট শুন্য
কোন অর্থ কড়ি নাই। (২)
জীবন একটা রঙ্গমঞ্চ
নাটকীয় সব ধাঁধা,
দেখি দুঃখে ঘেরা সুখের ছবি
ঝরে গেছে সব পাতা। (২)
সাদা কাপড়ে দেহ উঠছে জ্বলে
আঁধার মেঘে ঢাকা,
মনে উড়লে ফানুস কাছের মানুষ
দিয়ে যায় শুধু ব্যাথা।
তাই মানুষ কিনতে চাই
আমি সময় কিনতে চাই,
আমার পকেট শুন্য
কোন অর্থ কড়ি নাই।
আমি মানুষ কিনতে চাই
আমি সময় কিনতে চাই,
আমার পকেট শুন্য
কোন অর্থ কড়ি নাই।
চোখের নিচে জমে থাকা কালি
অচেনা সুর তোলে,
স্বপ্ন গুলো ভাঙাচোরা যেন
কাঁচের দেয়াল সাজে। (২)
আড়ালে চাঁদ হারায় যখন
আমার কিসের চাওয়া,
যত সুখের ছোঁয়া চাইলাম
দিলো আপনজনেই ব্যাথা।
তাই মানুষ কিনতে চাই
আমি সময় কিনতে চাই,
আমার পকেট শুন্য
কোন অর্থ কড়ি নাই।
আমি মানুষ কিনতে চাই
আমি সময় কিনতে চাই,
আমার পকেট শূন্য
কোনো অর্থ কড়ি নাই।
Discussion
Public comments for Ami Manush Kinte Chai are available on the discussion page.
View discussion