সীমাহীন সাগরে ভাসিয়ে ভেলা
চলেছি একেলা, চলেছি একেলা ।।
আঁধারের মাঝে হায় কতবার পথ আমি ভুলেছি
ঘূর্ণিপাকে পড়ে কত পথ অকারণে ঘুরেছি
কেউ তো আসেনি পথ দেখাতে
সবাই করেছে অবহেলা ।।
সমুখে ভয়াল পথ পেছনে ফেরার আর পথ নাই
পথটুকু হলে পার বিধাতা দেবেন তার পায়ে ঠাঁই
শান্তি সাগরে তরী ডুবে যাক
জুড়াবে মনের সব জ্বালা ।।
Discussion
Public comments for Simahin Sagore Bhashiye Bhela are available on the discussion page.
View discussion