আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না
ওখানেই শেষ করে দিও
চাইবো না কিছুই তোমার
শুধু মনে রেখো কোনো একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও
সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে ডেকো না আমায়
শুধু মনে রেখো কোনো একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে চোখে জল তুমি এনো না
থাক না ভরে সমাধির ‘পরে ঝরানো পাতা
শুধু মনে রেখো কোনো একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
Discussion
Public comments for Ami More Gele Jani Tumi Kandbe Na are available on the discussion page.
View discussion