তুমি ভালোবাসো আর নাই বাসো
মন নিয়ে ছিনিমিনি খেলনা
ভালোবাসা না দাও
ক্ষতি নেই তাতে
করোনা ছলনা
আমার এই ভালোবাসা খেলনা নয়
প্রেমিকের ভালোবাসা ফেলনা নয়
মাটির মত খাঁটি আমার এই ভালোবাসা
আর কারো সাথে আমি দেবো না তুলনা
ভালোবাসা না দাও
ক্ষতি নেই তাতে
করোনা ছলনা
ভালোবাসা হয় না শর্ত দিয়ে
কিনতে চেয়ো না তাকে অর্থ দিয়ে
সোনার চেয়ে দামি আমার এ ভালোবাসা
এই কথা তুমি সাথী কখনো ভুলনা
ভালোবাসা না দাও
ক্ষতি নেই তাতে
করোনা ছলনা
Discussion
Public comments for Tumi Bhalobaso Ar Nai Baso are available on the discussion page.
View discussion