হৃদয় আমার ভেঙে দিয়ে
চলে গেছো তুমি দূর অজানায়
জানি না কী ভুল করেছি
ভালোবেসে আমি শুধু তোমায়
মরণ আসে যদি হোক না সে সুখের মরণ
বিনা দোষে ভেঙে দিলে আমারি মন
তবু কেনো মনে পড়ে তারে শুধু হায়
মন তো তারেই খোঁজে চুপি চুপি নিরালা ক্ষণে
লাগে না প্রেমের ঢেউ আর ভাঙা মনে
কী দোষ ছিল বলো তুমি সে ভালোবাসায়
Discussion
Public comments for Hridoy Amar Bhenge Diye are available on the discussion page.
View discussion