Back to Library
Satirical

আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড় Ami Naradham Adhamer Adham

Kumar Roy

Ami Naradham Adhamer Adham lyrics by Kumar Roy (1977). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড়,
দেশটারে চাই লুটেপুটে খেতে করি সব ছারখার |

পাপের বোঝার তাপেতে অন্ধ, টাকা-বলে বলীয়ান,
হাজার মুখের অন্ন কাড়িয়া চ্যারিটিতে করি দান—
আমি মস্তান—– আমি মস্তান—— আমি মস্তান |

খুন করেছি অনেক জীবনে, খেলতে রাজনীতির খেলা,
হয়ে রাহু খোলা দুই বাহু টিপেছি অনেক গলা |
ষোল আনার সবটাই চাই ছাড়তে নারাজ কিচ্ছু—
আমি বিচ্ছু — আমি বিচ্ছু— আমি বিচ্ছু |

ব্ল্যাক টাকা ভাই, বল কত চাই
হোয়াইট—-তার নেই কারবার
দেশের অ্যান্টিক, চিনে ফেলি ঠিক
করি বারবার বিদেশ পাচার |

সভা-সমিতিতে দু-হাত জুড়িতে
আমার মতন নেই কোনজন
অর্থের সাথে যশটি জড়াতে —যশ মান—
অর্থের সাথে যশটি জড়াতে
তাই তো লড়ছি ইলেক্ শান |

আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান |

Read in Banglish
Ami naradham adhamer adham paji ami nachhar, Deshtare chai lutepute khete kori sob chharkhar | Paper boojhar tapete ondho, taka-bole boliyan, Hajar mukher onno kariya charity-te kori dan— Ami mostan—– ami mostan—— ami mostan | Khun korechhi anek jibone, khelte rajnitir khela, Hoye rahu khola dui bahu tipechhi anek gola | Solo anar sobtayi chai chharte naraj kichhu— Ami bichhu — ami bichhu— ami bichhu | Black taka bhai, bol koto chai White—-tar nei karbar Desher antique, chine pheli thik Kori barbar bidesh pachar | Sobha-somitite du-hat jurite Amar moton nei konojon Orther sathe joshti jorate —josh man— Orther sathe joshti jorate Tai to lorchhi election | Ami shoitan, ami shoitan, ami shoitan |

Related songs

More songs you may enjoy.

Satirical

Duniya Boro Elomelo

দুনিয়া বড় এলোমেলো

Khan Ataur Rahman

"দুনিয়া বড় এলোমেলো লম্বা-বেটে সাদা-কালো সবাই বলে ‘আমি ভালো’ তুমি ভালো আমি ভালো মন্দ তবে কাকে বলো আসল কথা হলো, দিনের বেলায় অনেক আলো"

Socially Conscious

Nognotar Ei Prodorshoni Hoyeche Aaj Fashion Jani

নগ্নতার এই প্রদর্শনী হয়েছে আজ ফ্যাশন জানি

Sabina Yasmin

"নগ্নতার এই প্রদর্শনী হয়েছে আজ ফ্যাশন জানি আমাদের নব সমাজের সভ্যতার গর্ব ।।"

Satirical

Prem Korechi Ami

প্রেম করেছি আমি, প্রেম করেছি কত

Banasree Sengupta

"প্রেম করেছি আমি, প্রেম করেছি কত প্রেম করেছি আমি এন্তার, ঠিক ঠিকানা নেই তার |"

Joyful

Aaj Bosonte Mosto Moroshume

আজ বসন্তে মস্ত মরশুমে

Haimanti Sukla

"আজ বসন্তে মস্ত মরশুমে গায় সে পাধানিসা, ধানি পাদাপা, নিনিধাপা | গাহে পাপিয়া, পিউ পিউ পিয়া, কুহু কুহু বলে কালো কোয়েলিয়া,"

Satirical

Akashe Batashe Koto Sur Bhese Jay

আকাশে বাতাসে কত সুর ভেসে যায়

Tapan Sinha

"আকাশে বাতাসে কত সুর ভেসে যায় কোন উদাসী কথা বুনে গানে ভাসায় গো | এ জগতে বাঁচতে যদি চাও—- চুরি করো, পকেট মারো"

Romantic

Aami Sudhu Cheyechi Tomay

আমি শুধু চেয়েছি তোমায়

Mohammed Irfan

"টাল-মাটাল, মনটা কিছু তোমায় বলতে চায় বেসামাল, ভাবনা গুলো তোমায় ছুঁতে চায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায়.."

Discussion

Public comments for Ami Naradham Adhamer Adham are available on the discussion page.

View discussion