Back to Library
Melancholic

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম Ami Phool Na Hoye Kanta Hoyei Besh Chilam

Manna Dey

Ami Phool Na Hoye Kanta Hoyei Besh Chilam lyrics by Manna Dey (1968). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Release

1968

কণ্ঠশিল্পী
মান্না দে
ধরণ
আধুনিক
Lyrics

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম,
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম
কেনো যে তোমার বুকের দীর্ঘশ্বাস ছড়ালাম ।।

সকলেই অঝর ধারার বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই সারাজীবন রয় ।
আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম,
কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম ।।

চাইলে মনের মত মন কি সবাই পায়
জীবনের অনেক কিছুই শূণ্য রয়ে যায় ।
আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম,
সম ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম ।।

Read in Banglish
Ami phool na hoye kanta hoyei besh chilam Janina kon bhule tomar achole joralam, Ami sukh na hoye dukkho hoyei besh chilam Keno je tomar bukher dirghoshash choralam. Sokolei ojhor dharar brishti ki aar hoy Keu keu agun hoyei sarajibon roy. Ami onek durer phagun hoyei besh chilam, Keno je kache eshe tomar mone choralam. Chaile moner moto mon ki sobai pay Jiboner onek kichui shunno roye jay. Ami amar byathar bojha niyei besh chilam, Somo byathar ashay keno je hat baralam.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Philosophical

Ko Fota Chokher Jol

ক’ফোঁটা চোখের জল

Manna Dey

"ক’ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালবাসবে? পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কী করে এখানে তুমি আসবে।"

Melancholic

Kotodin Dekhini Tomay

কতদিন দেখিনি তোমায়

Manna Dey

"কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানী"

Melancholic

Obhimane Chole Jeo Na

অভিমানে চলে যেও না

Manna Dey

"না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না না অভিমানে চলে যেও না এখনি শেষের গান গেও না"

Discussion

Public comments for Ami Phool Na Hoye Kanta Hoyei Besh Chilam are available on the discussion page.

View discussion