রঙের হাওয়া রে…
ওবা রঙের হাওয়া
তোমার কাছেতে আমার কেবল একটা চাওয়া।।
আমায় তুমি নেও উড়াইয়া পশ্চিমের ঐ দিকে
চলো না রে আসি মোরা নবীর রওজা দেখে।।
আছেন আমার দয়াল নবী শুয়ে মদিনাতে
সেলাম জানাইবো গিয়া আমি সেখানেতে।।
মায়ার নবীর রওজা শরীফ দেখবো এক নজর
দেখিলে জুড়াইবে আমার তাপিত অন্তর।।
কয় ভাবিয়া নাঈম মিয়া হাওয়াতে ভর করে
যেতে চাই যে একবার আমি মদিনা শহরে।।
Discussion
Public comments for Ronger Hawa Re are available on the discussion page.
View discussion