আমি তফাৎ বুঝি না
দুজনার তফাৎ বুঝি না,
আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা ।।
আমি তফাৎ বুঝি না—
যখন মায়ের কাছে আসি
দেখি মায়ের মুখে হাসি
আমার দুচোখ দ্যাখে দুটি মা নয়
একটি মায়ের একই প্রতিমা ।।
মা হওয়া নয় মুখের কথা মাকে দেখেই বুঝি
ভালোবাসার শেষ ঠিকানা মায়ের কাছেই খুঁজি ।
মা কখনো হয় কি দুভাগ
ভিন্ন কি হয় মায়ের সোহাগ
আমার মানবী মা দেবী মায়ের
মানবী মা দেবী মায়ের হৃদয়ে যে একই করুণা ।।
Discussion
Public comments for Ami Tofat Bujhi Na are available on the discussion page.
View discussion