আমায় চিনতে কেন পারছো না মা
সবই ভুলে গেলে
আমি তোমার অবোধ ছেলে
ফিরে এলাম মায়ের কোলে।।
স্বর্গ কোথায় তা জানি না
আমি জানি এই ঠিকানা,
যেখানে সব স্বর্গ মর্ত্ত পাতাল হারায় রসাতলে ।।
শেষ হলো মা খেলা ধূলা
এবার হবে সোনার খেলা,
সীমাহীন আনন্দে মা
কাটবে আমার সারাবেলা ।
এসো তুমি হাত বাড়িয়ে
চলো আমায় সঙ্গে নিয়ে,
যেখানে সব জন্ম মৃত্যু হয় একাকার প্রতি পলে ।।
Discussion
Public comments for Amay Chinte Keno Parcho Na Ma are available on the discussion page.
View discussion