Back to Library
Joyful

আনন্দ-দুলালি ব্রজবালার সনে Anando-Dulali Brajabalar Sone

Kazi Nazrul Islam

Anando-Dulali Brajabalar Sone lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আনন্দ-দুলালি ব্রজবালার সনে
নন্দদুলাল খেলে হোলি!
রঙের মাতন লেগে যেন শ্যামল মেঘে
খেলিছে রাঙা বিজলি॥

রাঙা মুঠি-ভরা রাঙা আবির-রেণু
রাঙিল পীত-ধড়া শিখী-পাখা বেণু
রাঙিল শাড়ি কাঁচলি॥

লচকিয়া আসে মুচকিয়া হাসে
মারে আবির পিচকারি,
চাঁদের হাট তোরা দেখে যা রে দেখে যা
রঙে মাতোয়ালা নর-নারী!

শিরায় শিরায় সুরার শিহরণ
রঙ্গে অঙ্গে পড়ে ঢলি॥

Read in Banglish
Anando-dulali brojobalar sone Nondodulal khele holi! Ronger maton lege jeno shamol meghe Khelihe ranga bijoli॥ Ranga muthi-bhora ranga abir-renu Rangilo pito-dhora shikhi-pakha benu Rangilo shari kancholi॥ Lochkiya ashe muchkiya hashe Mare abir pichkari, Chander hat tora dekhe ja re dekhe ja Ronge matowala nor-nari! Shiray shiray shurar shihoron Ronge onge pore dholi॥

Related songs

More songs you may enjoy.

Festive

Muthi Muthi Abir O Ke Kanane Choray

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

Kazi Nazrul Islam

"মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়। রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়॥"

Satirical

Niye Kada Matir Taal

নিয়ে কাদা মাটির তাল

Kazi Nazrul Islam

"নিয়ে কাদা মাটির তাল খেলে হোরি ভূতের পাল। নর্দমা হতে ছিটায় কর্দম হরদম কাহার চাঁড়াল॥"

Spirited

Sagar Amay Dak Diyeche

সাগর আমায় ডাক দিয়েছে

Kazi Nazrul Islam

"সাগর আমায় ডাক দিয়েছে মন-নদী তাই ছুটছে ওই। পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Shone Lo Banshite

শোনে লো বাঁশিতে

Kazi Nazrul Islam

"শোনে লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম॥"

Melancholic

Hul Phutiye Gele Shudhu

হুল ফুটিয়ে গেলে শুধু

Kazi Nazrul Islam

"হুল ফুটিয়ে গেলে শুধু পারলে না হায় ফুল ফোটাতে। মৌমাছি যে ফুলও ফোটায় হুল ফোটানোর সাথে সাথে॥"

Discussion

Public comments for Anando-Dulali Brajabalar Sone are available on the discussion page.

View discussion