Back to Library
Romantic

বন-হরিণীরে তব বাঁকা আঁখির Bon-horinire Tobo Banka Ankhir

Kazi Nazrul Islam

Bon-horinire Tobo Banka Ankhir lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

বন-হরিণীরে তব বাঁকা আঁখির,
ওগো শিকারি, মেরো না তির॥

ভীরু-হরিণী বনের ছায়ায়,
খেলে বেড়ায় সে অধীর (চপলা)।
তার সুখ-হাসি-সাধ লয়ে হে নিষাদ
দিয়ো না নয়নে নীর॥

আজও বোঝে না সে বাঁকা-চোখের ভাষা,
পিয়ার লাগি জাগেনি পিয়াসা।
সরল চোখে তার প্রেমের লালি
ফোটেনি আবেশ মদির (নয়নে)।
তার আয়নার প্রায় স্বচ্ছ হিয়ায়
আঁকিয়ো না হায়, দাগ গভীর॥

Read in Banglish
Bon-horinire tobo banka ankhir, Ogo shikari, mero na tir. Bhiru-horini boner chhayay, Khele beray she odhir (chopola). Tar shukh-hashi-shadh loye he nishad Diyo na noyone nir. Ajo bojhe na she banka-chokher bhasha, Piyar lagi jageni piyasha. Sorol chokhe tar premer lali Photeni abesh modir (noyone). Tar aynar pray shoccho hiyay Ankiyo na hay, dag gobhir.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nirala Kanan-pothe Ke Tumi Cholo Ekela

নিরালা কানন-পথে কে তুমি চল একেলা

Kazi Nazrul Islam

"নিরালা কানন-পথে কে তুমি চল একেলা। দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা॥"

Romantic

Panse Jochonate Ke Cholo Go Pansi Boye

পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে

Kazi Nazrul Islam

"পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে। ঢেউ-এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে॥"

Spirited

Sagar Amay Dak Diyeche

সাগর আমায় ডাক দিয়েছে

Kazi Nazrul Islam

"সাগর আমায় ডাক দিয়েছে মন-নদী তাই ছুটছে ওই। পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই॥"

Rhythmic

Chhonder Bonna

ছন্দের বন্যা

Kazi Nazrul Islam

"ছন্দের বন্যা হরিণী অরণ্যা নাচে গিরিকন্যা চঞ্চল ঝরনা। নন্দনপথ-ভোলা চন্দনবর্ণা॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Discussion

Public comments for Bon-horinire Tobo Banka Ankhir are available on the discussion page.

View discussion