Back to Library
Melancholic

অনির্বান ১ Anirban 1

Nachiketa Chakraborty

Anirban 1 lyrics by Nachiketa Chakraborty (1993). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

অনির্বান আমার বন্ধু, অনির্বানের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিলো তখন সময়টা ছিলো বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেকদুরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, লাল আকাশ, সন্ধ্যে হয়ে আসছে, দু’পাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মত চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাড়িয়ে বললো – চিনতে পারছিস? আমি বললাম – না! বললো – ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম, আমার বন্ধু অনির্বান।

আমার চোখের সামনে পুরোনো দিনগুলো ছায়াছবির মত ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম – অনির্বান, তুই এখানে!! ও বললো – তাইতো কথা ছিলো বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিলো। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মত ওকে প্রশ্ন করলাম – অনির্বান কি করছিস এখন? ও বললো – যা কথা ছিলো বন্ধু, মানুষের মাঝখানেই আছি। আমি আর দাড়িয়ে থাকতে পারছিনা, একটা অপরাধবোধ আমাকে গ্রাস করছে। ও বললো – তোর দেরি হয়ে যাচ্ছে। আমি গাড়িতে যেয়ে বসলাম। ও জানলার কাছে এসে বললো – এখন তো তোর নাম হয়ে গেছে, তুইতো বিখ্যাত হয়ে গেছিস! সুখেই আছিস কি বল! আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অনির্বান আমার জীবন থেকে মিলিয়ে যাচ্ছে…..

অনির্বানের শেষ কথা গুলো আজও আমার কানে আলপিনের মত বেঁধে —
সুখেই আছিস….
সুখেই আছিস……….

দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রাণ
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান

সেদিনের মিটিঙের মাইক
সেদিনের কলেজের স্ট্রাইক
সেদিনের মাতাল পদক্ষেপ
বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ
আজ কেঁদে এই মাপা পদচারণ
সেদিনের তালের কাছে ম্লান

দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রাণ
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান

শ্রমিকের মুক্তির গান
কৃষকের হাতিয়ার শান
শ্রেণিহীন সমাজের স্বপ্ন
ঘৃণার প্রতিপালনেতে যত্ন
আজ তোর ঘামে ভেজে যে পথের ধূলো
হয়তো সেথায় আমার হতো স্থান

দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রাণ
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান

Read in Banglish
Anirban amar bondhu, Anirbaner sathe jakhon amar ditiyobar dekha hoyechilo takhon somoyta chilo boro odbhut. Amra highway-er upor diye onekdure ekta onushthan korte jachhi, lal akash, sondhye hoye asche, du-pashe phaka math. Amra cha khabo bole garita dariyechi ekta bicchinno diper moto chayer dokane. Emon somoy dekhte pelam lal akashke pechone rekhe ekta chele math par hoye amar dike egiye asche. Amar samne ese dariye bollo – chinte parchis? Ami bollam – na! Bollo – bhalo kore dekh. Ami sei churi jaoa alote oke chinlam, amar bondhu Anirban. Amar chokher samne purono dingulo chayachobir moto bhese uthche. Ami oke proshno korlam – Anirban, tui ekhane!! O bollo – taito kotha chilo bondhu, amader to ekhaneyi thakar kotha chilo. Amar payer nich theke mati sore jachhe. Ami khub bokar moto oke proshno korlam – Anirban ki korchis ekhon? O bollo – ja kotha chilo bondhu, manusher majhkhanei achi. Ami aar dariye thakte parchina, ekta oporadhbodh amake gras korche. O bollo – tor deri hoye jachhe. Ami garite jeye boslam. O janlar kache ese bollo – ekhon to tor nam hoye geche, tuito bikhyaato hoye gechis! Sukhei achis ki bol! Amar gari start niye niyeche, Anirban amar jibon theke miliye jachhe….. Anirbaner shesh kotha gulo ajo amar kane alpiner moto bedhe — Sukhei achis…. Sukhei achis………. Dekhe ja, ja Anirban Ki sukhe royeche pran Ki sukhe royechi ami Ki sukhe bechechi gaan Sediner meeting-er mike Sediner college-er strike Sediner matal podokkhep Bethik siddhanter akkhep Aaj kende ei mapa podochoron Sediner taler kache mlan Dekhe ja, ja Anirban Ki sukhe royeche pran Ki sukhe royechi ami Ki sukhe bechechi gaan Shromiker muktir gaan Krishoker hatiyar shan Srenihin somajer swopno Ghrinar protipalonete jotno Aaj tor ghame bheje je pother dhulo Hoyto sethay amar hoto sthan Dekhe ja, ja Anirban Ki sukhe royeche pran Ki sukhe royechi ami Ki sukhe bechechi gaan

Related songs

More songs you may enjoy.

Satirical

Ei Besh Bhalo Achhi

এই বেশ ভাল আছি

Nachiketa Chakraborty

"এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই"

Satirical

Ambition

অ্যাম্বিশন

Nachiketa Chakraborty

"কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান। আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।"

Philosophical

Jakhon Shomoy Thomke Daray

যখন সময় থমকে দাঁড়ায়

Nachiketa Chakraborty

"যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন"

Reflective

Choto Choto Shopner Nil Megh

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

Nachiketa Chakraborty

"ছোট ছোট স্বপ্নের নীল মেঘ কখনো রোদ্দুর বৃষ্টি জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি"

Philosophical

Milestone

মাইলস্টোন

Nachiketa Chakraborty

"বাঁধন ছাড়া পথে ডাকলো যখন আমার বাউল মন বোঝেনি তখন সেই পথেই আবার ধুলো মেখে বারবার"

Nostalgic

Se Prothom Prem Amar Nilanjana

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

Nachiketa Chakraborty

"লাল ফিতে সাদা মোজা সু-স্কুল ইউনিফর্ম ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,"

Discussion

Public comments for Anirban 1 are available on the discussion page.

View discussion