বাঁধন ছাড়া পথে ডাকলো যখন
আমার বাউল মন বোঝেনি তখন
সেই পথেই আবার ধুলো মেখে বারবার
ছিঁড়ে হার মানা হার দুনয়ন দেখেনি
ও মাইলস্টোন ও মাইলস্টোন
পথে পড়ে থাকা মাইলস্টোন
জীবনের পথ এটা ওয়ান-ওয়ে ট্রাফিক
পিছোনো যাবে না খোলা একটাই দিক
শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে
দুটো পা অনিশ্চিত আগামী দিনে
মা-বাবার নীতি কথা প্রেমিকার দেওয়া ব্যথা
মা-বাবার নীতি কথা প্রেমিকার দেওয়া ব্যথা
ফিরে দেখা বিলাসিতা আজ এখন
সেই পথেই আবার ধুলো মেখে বারবার
ছিঁড়ে হার মানা হার দুনয়ন দেখেনি
ও মাইলস্টোন ও মাইলস্টোন
পথে পড়ে থাকা মাইলস্টোন
রাজপথে ছবি আঁকে বাসের চাকা
আগামীর ছবি আজ কুয়াশা ঢাকা
জীবনের অধিকার হাজার স্লোগান
পুলিশের গুলিতে মরে অনির্বাণ
পৌলমী কখনোবা পথ ভোলা জনসভা
পৌলমী কখনোবা পথ ভোলা জনসভা
কখনো নীলাঞ্জনা চলার কারণ
সেই পথেই আবার ধুলো মেখে বারবার
ছিঁড়ে হার মানা হার দুনয়ন দেখেনি
Discussion
Public comments for Milestone are available on the discussion page.
View discussion