আপনা ছাড়া নাইরে কিছু দুঃখে-সুখে আপনা
সই দেখনা।
আপনার লাগিয়া কেনো হওনা দেওয়ান।।
আপনারি ঘরে আছে মাবুদ নিরঞ্জন আর
পাক-পাঞ্জাতন হায়
আপনারে না চিনিলে দোয়া কবুল হইবে না।।
কুরআন হাদিসে আছে, মুর্শিদের খেদমত
করা পাইবায় রহমত–
হাশরেতে নফসি নফসি কেউ কারো সঙ্গী হইবে না।।
হাশরের ময়দানে জান, ভাই বন্ধু বাপ
কান্দি হইবে বেতার হায়
নিজের কান্দনে সবাই কারুর দিকে চাইবে না।।
শাহা আবদুর রকীব বলে যত ঈমানদার শুন
নিবেদন আমার হায়
মারিফত বন্দেগি করো চাও যদি ভাই রাব্বানা।।
রকীব শাহ
Discussion
Public comments for Apna Chhara Naire Kichu are available on the discussion page.
View discussion