আর কি আমার আছে গো বাকি।
চটকে প্ৰাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্ৰাণ পাখী।
শ্ৰীকৃষ্ণ রূপের মাধুরী তার তুলনা দিব কি!
তার নাম লইলে হয় প্রেমের উদয়, তারে বা দোষ দিব কি?
বিশখা গো চিত্র পটে মন মজাইলে স্বরূপ দেইখে
শ্যামের বাঁশি হইল কুল বিশি, করিল গো কলঙ্কী।
যা হইবার ত হইয়া গেছে, এখন ভাবলে হবে কি?
গোসাঁই রাধারমণ বলে প্ৰাণ দিয়া গো শ্যাম রাখি।
Discussion
Public comments for Ar Ki Amar Ache Go Baki are available on the discussion page.
View discussion