আর কি অলি আমার বসিবে ফুলে।
স্বর্ণ কমল মলিন হইল-
যৌবন কলি আমার শুকাইলে ডালে।।
আমি পাগলিনীর বেশে ঘুরি দেশে দেশে
কেউ না ভালবাসে আমায় দেখিলে।
আমার গেল রূপ-বাশি, হয়েছি দোষী
মন্দ বলে প্রতিবেশী, আমায় দেখিলে।।
লোকের নিন্দন করেছি পুষ্প চন্দন
কলংক অলংকার করে পড়েছি গলে।
কাঙাল উকিলে কয়, পাইলাম না সময়
সোনার যৌবন আমার গেল বিফলে।।
Discussion
Public comments for Ar Ki Oli Amar Bosibe Phule are available on the discussion page.
View discussion