আর তো সময় নাই গো সখী আর তো সময় নাই
যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই।।
সখী গো —মনের মত দুক্ষ সুখ কই গো তোমার ঠাঁই
বন্ধর লাগাল পাইলে কইও ঈশ্বরের দোহাই।
সখী গো একা কুঞ্জে বইয়া থাকি রজনী পোয়াই–
আইজ আসবো কাইল আসবো বলে মনরো বুঝai।
সখী গো-অতি সাধের ফুলের মালা জলেতে ভাসাই
অতি সাধের চুয়া চন্দন কার অঙ্গে লাগai।
সখী গো কণ্ঠগত হইল প্ৰাণ করো ঘরের বার
মইলে নিও তুলসীতলে আমি যেন গঙ্গা পাই।
সখী গো–ভাইবে রাধারমণ বলে কমলিনী রাই
অতি সাধের যুগল মিলন মুই অধমে দেখতে চাই।
Discussion
Public comments for Ar To Somoy Nai Go Sokhi are available on the discussion page.
View discussion