আরবী ভাষায় বলে আল্লা
ফারসীতে হয় খোদাতালা
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে
মনাতীত অধরে চিনতে
ভাষা-বাক্যে নাহি পাবে৷
আল্লা হরি ভজন পূজন
সকলি মানুষের সৃজন
অনামক অচিনায় কখন
বাগীন্দ্রিয় না সম্ভবে৷
আপনাতে আপনি ফানা
হলে তারে যাবে জানা
সিরাজ শাহ কয়, লালন কানা
স্বরূপে রূপ দেখে সংক্ষেপে।।
Discussion
Public comments for Arabi Bhashay Bole Allah are available on the discussion page.
View discussion