আশা নি পুরাইবায় গুণমণি রে দীনের নাথ বন্ধু
আশনি পুরাইবায় গুণমণি
ত্ৰিভুবন ভরামনা করি না পাইলে তোমারে–
বাউল মনায় বিন্ধা করি ঘুরাস কত ঘুরনি রে।
আকাষ্ঠা কাষ্ঠের নৌক মনুয়া যে কান্ডারী
হৃদনগরে আছে হাট হুস মাঝি বেপারীরে।
শিশুকালে দেখা দিয়া–যৌবন কালে ঘুম
উদাসী করিয়া দিয়া কুটানারকের চুম রে।
কামক্রোধ ছাড়ি দিয়া হইয়া আউল
আশাপূর্ণে দিশ রাখে রমণ বাউলরে।
Discussion
Public comments for Asha Ni Puraibay Gunmoni are available on the discussion page.
View discussion