শুনরে পাষাণ মন আর কত দিন রবে তুই ঘুমে অচেতন।।
তুমি মনে মনে ভাবিছ কি তোমার হবে না মরণ।।
দুই দিন চাইর দিন ভবের খেলা রে পরার সনে উলামেলারে
যাইবার কালে চিনবায় মজা বুঝবায়রে তখন।।
বসত করা খাপুর দেশে মন রে ঘুম দিয়াছ কোন সাহসে রে
মন রে জাইগে দেখি তার চুরে নিল মহাজনের ধন।।
ভাইবে রাধারমণ বলে আমার মানব জীবন যায় বিফলেরে
মন রে ব্ৰহ্মানন্দ কয় মোর কপালে ঘটল বিড়ম্বন।।
Discussion
Public comments for Shunre Pashan Mon are available on the discussion page.
View discussion