আয় গো যাই নবীর দীনে।
দীনের ডঙ্কা বাজে সদায় মক্কা-মদিনে।
তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে
যথাযোগ্য লায়েক জেনে
ও সে রোজা আর নামাজ
ব্যক্ত এহি কাজ
গুপ্ত কাজ মেলে ভক্তির সন্ধানে।
অমূল্য দোকান খুলেছে নবী
যে ধন চাবি সে ধন পাবি
বিনে কড়ির ধন
সেধে দেয় এখন
না লইলে আখেরে পস্তাবি মনে।
নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন
নূর নবী চারকে দিলে চার যাজন
ও সে নবী বিনে পথে
গোল হল চার মতে
লালন বলে, যেন গোলে পড়িস নে৷।
Discussion
Public comments for Ay Go Jai Nobir Dine are available on the discussion page.
View discussion