আয়গো সখী কে কে যাবে কদম্ব তলায়
ডালে বৈসে চিকনকালা মুরারী বাজায়।।
যে শুনে বাঁশির গান থাকে না তার কুলমান
নাম শুনে দৌড়ে চলে গাছের তলায়।
বন্ধের গলে দিয়ে মালা পড়ে থাক চরণ তলা
কত রঙ্গে করে খেলা দেখলে বুঝা যায়।
উপরে গাছের মূল শিকড়ে ধরিয়াছে ফুল
সেই গাছে বন্ধের বাসা আদম পুরায়।
রাধারমণ প্রেমে মরা ধরাধরি নেও গো তোরা
ধরি তোরা ফেলে আসো শ্যামবন্ধের রাঙ্গা পায়।
Discussion
Public comments for Aygo Sokhi Ke Ke Jabe Kodombo Tolay are available on the discussion page.
View discussion