শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা
ধ্বনি শুইনো গৃহে থাকা দায়।
শুনিয়া বাঁশির ধ্বনি, মন হৈয়াছে পাগলিনী
তারে না হেরিলে প্ৰাণ যায়।
যত নারী আছে ব্ৰজে সবাই থাকে গৃহকাজে
আমি গৃহে রহিতে না পারি।
ঘরে গুরুজনের জ্বালা তার উপরে বাঁশির জ্বালা
এত জ্বালা সহিব কেমনে
ধরি সখি তোদের পায় কোথা শ্যামে বাঁশি বাজায়
রাধারমণ বলে চলে যাই সেথা যাই চলে
যেথায় শ্যামে বাঁশিটি বাজায়।।
Discussion
Public comments for Shun Ego Pran Lotika are available on the discussion page.
View discussion