চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী শ্যামচাঁদ তাল্লাসে যায়
বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়।
দেইখা চন্দ্ৰা করি গো বৃন্দা শ্যাম আমার কুঞ্জে যায়
প্ৰেমময়ী শয্যা আজি সাজাইয়াছেন রাধিকায়।
ভাইবে রাধারমণ বলে চন্দ্রাই তো ভালা নায়
শিখাই বুঝাই পরার বন্ধু আর কতদিন রাখিবায়।
Discussion
Public comments for Chandrar Kunje Brindaduti Shyamchand Tallase Jay are available on the discussion page.
View discussion