বাজে গো চাইর আতে এক বাঁশি
বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি।
শ্যাম আমার চিকন কাল অমাবস্যার নিশি
রাই আমার বিদ্যুমুখী পূর্ণিমার শশী।
গাথিয়া ফুলের মালা যতেক রূপসী
শ্যামের গলে দেয় মালা মৃদু মৃদু হাসি।
ময়ুরায় নৃত্য করে তামালেতে বসি
ভেইবে রাধারমণ বলে হাইতাম শ্যামের দাসী।
Discussion
Public comments for Baje Go Chair Ate Ek Banshi are available on the discussion page.
View discussion