পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই।
বলিয়া দে গো চন্দ্রাবলী রাধার কুঞ্জে যাই।।
নিত্য নিত্য চুরি করি তোমার কুঞ্জে আই–
তোমার মতন রূপেগুণে আর কি মানুষ নাই।
চন্দ্রাবলী হস্তে ধরি বলিলা কানai
চন্দ্রাবলী বিনে কৃষ্ণের আর তো লক্ষ্য নাই।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী রাই
মুরলি বাজাইয়া কুঞ্জে চলিলা কানাই।
Discussion
Public comments for Poshailo Sukher Jamini Boro Baki Nai are available on the discussion page.
View discussion