বাজে জলতরঙ্গ
আগুন তোর অঙ্গ
ওড়ে মন পতঙ্গ
পোড়ার নেশায়
আশার হয় না ভঙ্গ
আষাঢ়ের মৃদঙ্গ
জ্বালায় স্ফুলিঙ্গ
চাতক তৃষায়
আগুন আর পতঙ্গ
অমর সেই সঙ্গ
করবে কে বিভঙ্গ
ভালবাসায়
দগ্ধ হয়ে অঙ্গ
অমোঘ হয় অনঙ্গ
জাগে আগুন বিহঙ্গ
জিজীবিষায়
বাজে জলতরঙ্গ
আগুন তোর অঙ্গ
ওড়ে মন পতঙ্গ
পোড়ার নেশায়
Discussion
Public comments for Baje Jol Torongo are available on the discussion page.
View discussion