Back to Library
Melancholic

বাজিছে বাঁশরি কার অজানা সুরে Bajiche Banshari Kar Ajana Sure

Kazi Nazrul Islam

Bajiche Banshari Kar Ajana Sure lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

বাজিছে বাঁশরি কার অজানা সুরে।
ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে॥

তারা-লোকের সাথিরে যেন সে চাহে ধরাতে,
তারই কাঁদন যেন ঝরা কুসুমে ঝুরে॥

চাঁদের স্বপন লয়ে জাগে সে নিশীথে একা,
নিরালা গাহে গান হায় বিষাদ-মধুরে॥

তাহারই অভিমান যেন উঠিছে বাতাসে কাঁপি,
তাহারই বেদনা দূর আকাশে ঘুরে॥

Read in Banglish
Bajiche banshari kar ajana sure. Dakiche se jeno tar sudur bodhure. Tara-loker sathire jeno se chahe dharate, Tar-i kadon jeno jhora kusume jhure. Chander shopon loye jage se nishithe eka, Nirala gahe gan hay bishad-modhure. Tahari obhiman jeno uthiche batase kapi, Tahari bedona dur akashe ghure.

Related songs

More songs you may enjoy.

Romantic

Benuka Oke Bajay Mohua Bone

বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে

Kazi Nazrul Islam

"বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে। কেন ঝড় তোলে তার সুর আমার মনে॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Ganhuli Mor Ahoto Pakhir Somo

গানগুলি মোর আহত পাখির সম

Kazi Nazrul Islam

"গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।। বাণ বেধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,"

Melancholic

Harano Hiyar Nikunjo Pathe

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

Kazi Nazrul Islam

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।"

Discussion

Public comments for Bajiche Banshari Kar Ajana Sure are available on the discussion page.

View discussion