Back to Library
Socially Conscious

বাঁশুরিয়া বাজাও বাঁশী দেখি না তোমায় Bansuriya Bajao Banshi Dekhi Na Tomay

Suman Chattopadhyay

Bansuriya Bajao Banshi Dekhi Na Tomay lyrics by Suman Chattopadhyay (1992). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Tomake Chai
Release

1992

কণ্ঠশিল্পী
সুমন চট্টোপাধ্যায়
ধরণ
আধুনিক
Lyrics

বাঁশুরিয়া বাজাও বাঁশী দেখি না তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশী শেখে

আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া
প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া
তোমার ঐ দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাট বুকে

বুকে আর গলায় আমার শহর কোলকাতায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

ঠেলা ভ্যান চালাও তুমি কিম্বা ভারা গাড়ির ক্লিনার
কবছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার
ফাক পেলে বাঁশী বাজাও ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়ে এমন সুরে হয়তো ডাকো কোলকাতাকে

ফিরে এসে উদম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কোলকাতাতে
তাদেরই গাইয়ে তুমি সাজানো জলসায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

Read in Banglish
Bansuriya bajao banshi dekhi na tomay Geyo sur bhese beray shohure haway E shohore escho tumi kobe kon rajyo theke Tomader deshe bujhi shob manushi banshi shekhe Amader school college-e shekhe loke lekha pora Prane gan nai miche tai Robi Thakur murti gora Tomar oi dehati gan dole jokhon banshir mukhe Amader nokol bhondo krishti chalay korat bukhe Bukhe ar golay amar shohor Kolkatay Geyo sur bhese beray shohure haway Thela van chalao tumi kimba bhara garir cleaner Kobochore ekbar jao tomar desher nodir kinar Phak pele banshi bajao phele asha ghorer dake Deshe giye emon sure hoyto dako Kolkatake Phire eshe udom khato gaye gotore byasto hate Mojurite bhag bosacche kara tomar Kolkatate Taderi gaiye tumi sajano jolsay Geyo sur bhese beray shohure haway

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Buddhi Amar Shaniye Newa

বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া

Suman Chattopadhyay

"বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া কিছুই দৃষ্টি এড়ায় না এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Melancholic

Ei Ki Prithibi Sei

এই কি পৃথিবী সেই

Aparesh Lahiri

"এই কি পৃথিবী সেই ? যেথায় আশার আলো ছলনা করে চোখের পাতায় কান্না যে শুধু ঝরে তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?"

Appreciative

Hasi Gane Koto Na Jibonto

হাসি-গানে কত না জীবন্ত

Bhupen Hazarika

"হাসি-গানে কত না জীবন্ত এ-শহর প্রান্ত কলকাতা প্রান্ত তোলে প্রাণে ঝংকার॥"

Melancholic

Hawker

হকার

LRB

"পেপার পেপার পেপার পেপার একটি হকার কেউ নেই তার সকাল হলেই ছুটোছুটি"

Discussion

Public comments for Bansuriya Bajao Banshi Dekhi Na Tomay are available on the discussion page.

View discussion