দশ ফুট বাই দশ ফুট Dosh Foot Bye Dosh Foot

তক্তোপোষ বা মেঝেতে বিছানা, দড়িতে লুঙ্গি শাড়ি তিনখানা,
তারি এক পাশে পড়ে আধখানা, বেওয়ারিশ বাসি বিস্কুট।
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা।
যদিও বাসার আসল ঠিকানা, দশ ফুট বাই দশ ফুট।

জনা চারেকের বাসা এই ঘরে, পাঁচ জন হবে কিছুদিন পরে,
ঘ্যাঁশা ঘ্যাঁশি করে গায়ে গায়ে শুধু কুট্ কুট্।
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা।
যদিও বাসার আসল ঠিকানা, দশ ফুট বাই দশ ফুট।

খাওয়া বসা ঘুম একই যায়গায়, ছেলে মেয়ে দেখে আধো তন্দ্রায়,
বয়স্ক দুই দেহ মিলে যায়, আঁধার ঘনালে ঘুট্ ঘুট্।
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা।
যদিও বাসার আসল ঠিকানা, দশ ফুট বাই দশ ফুট।

রান্নাঘরটা খোঁড়া অজুহাত, ঘরণী সেখানে ছড়িয়েছে ভাত।
আরশোলাদের খুলেছে বরাত, রাতে ইঁদুরের খুট্ খুট্।
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা।
যদিও বাসার আসল ঠিকানা, দশ ফুট বাই দশ ফুট।

ছেলে বড় হয়ে বেকারীর গ্লানি, মেয়ে করে প্রেম বৃথা হয়রানি।
প্রেমিকের আছে টো টো কোম্পানি, শনিবার তারা দেয় ছুট্।
ছুটবে কোথায় প্রেম তাল কানা, গোপনীয়তার নেই মালিকানা।
এই প্রেমিকেরও আসল ঠিকানা, দশ ফুট্ বাই দশ ফুট্।

বাংলিশ/Banglish

Toktoposh ba mejhete bichana, dorite lungi shari tinkhana, Tari ek pashe pore adkhana, bewarish basi biscuit. Dorjay ache number lekha, tai dekhe dekhe thikanata shekha. Jodio bashar ashol thikana, dosh foot by dosh foot. Jona chareker basha ei ghore, panch jon hobe kichudin pore, Ghyansha ghyanshi kore gaye gaye shudhu kut kut. Dorjay ache number lekha, tai dekhe dekhe thikanata shekha. Jodio bashar ashol thikana, dosh foot by dosh foot. Khawa bosha ghum ek-i jaygay, chele meye dekhe adho tondray, Boyoshko dui deho mile jay, adhar ghonale ghut ghut. Dorjay ache number lekha, tai dekhe dekhe thikanata shekha. Jodio bashar ashol thikana, dosh foot by dosh foot. Rannaghorta khora ojuhit, ghoroni shekhane choriyeche bhat. Arsholader khuleche borat, rate indurer khut khut. Dorjay ache number lekha, tai dekhe dekhe thikanata shekha. Jodio bashar ashol thikana, dosh foot by dosh foot. Chele boro hoye bekari-r glani, meye kore prem britha hoyrani. Premiker ache to to company, shonibar tara dey chut. Chutbe kothay prem tal kana, goponiyotar nei malikana. Ei premikero ashol thikana, dosh foot by dosh foot.

Discussion

Public comments for Dosh Foot Bye Dosh Foot are available on the discussion page.

View discussion