বাউল আমার চোখ দুটো
যখনই বাংলা মাকে দেখে
তখনই মনের কাছে ছোট্ট চিঠি লেখে
আমি দেখেছি তাকে ।।
মনটা তখন শঙ্খ চিলের পাখা হয়ে যায়
গল্প কথার গন্ধ ভেজা মাটির মমতায়
আকাশ যাকে বন্ধু হয়ে ছায়া দিয়ে রাখে
আমি দেখি যে তাকে ।।
স্বপ্ন আমার শান্ত সবুজ ঘাসের গালিচায়
ছড়িয়ে শরীর চোখের লেখা চিঠি পড়ে যায়
বাতাস বাঁশের বাঁশি হয়ে চেনা সুরে ডাকে
আমি চিনি আমাকে ।।
Discussion
Public comments for Baul Amar Chokh Duto Jokhoni Bangla Make Dekhe are available on the discussion page.
View discussion