ইচ্ছার বাদশা আমি আবেগের দারোয়ান
সুখের পিঁপড়া আমি দুঃখতে পালোয়ান
প্রজাপতি সুখী তুমি সাতরঙা হয়রান
জির্জেট দুঃখী আমি হতাশায় আলিসান
অজগর অলসতা শ্যাওলায় জয়গান
নিঝুমের বাচালতা গান আর গান
সুখের অসুখ আমি অসুখের সুখ
বানচাল প্রতারণা নীহারি দুখ
শীতের সকাল বেলা রাজহাঁস জলকেলি
তখনো হয়তো মন বেদনার চোরাবালি
ভালোবাসা করণিক সাগরে হারাই দিক
অলস সরীসৃপ মাতাপুত্র নির্ভীক
লেখালেখি উদাসীন নয় কারো পরাধীন
আমার মনের ভাবনা তুমি ময় প্রতিদিন
Discussion
Public comments for Bedonar Chorabali are available on the discussion page.
View discussion