মেঘের গান Megher Gaan

Aurthohin

যখন ঐ নীল আকাশটা ঘুমিয়ে পড়ে
তখন তোমার পথ চলা শুরু হয় যে
হেটে যাও তুমি মেঘের পথ ধরে
পুরোনো সেই স্মৃতি ফিরে পেতে

ছোট্ট বেলায় মেঘের সাথে খেলতে তুমি
সবুজ বন আজ কেন মরুভূমি
হয়তবা কেউ ডাকে তোমায় পেছন থেকে
তোমার সব ব্যথাগুলো মুছে দিতে

সেতো কেঁদেই যাবে বুকে নিয়ে শোক
তাই বলে অশ্রুসিক্ত কেন তোমার এ চোখ
চারিদিক আঁধার করে সেতো আসবে সেথায়
তাই বলে কেঁদো না তুমি তার কথায়

সেতো কেঁদেই যাবে বুকে নিয়ে শোক
তাই বলে অশ্রুসিক্ত কেন তোমার এ চোখ
তোমার মনে তো এখনো দুঃখেরই গান
তাইতো আমি গেয়ে যাই, মেঘেরই গান
মেঘেরই গান…

বাংলিশ/Banglish

Jokhon oi neel akashta ghumiye pore Tokhon tomar poth chola shuru hoy je Hete jao tumi megher poth dhore Purono shei sriti phire pete Chotto belay megher sathe khelte tumi Sobuj bon aj keno morubhumi Hoytoba keu dake tomay pechon theke Tomar shob byathagulo muche dite Sheto kendei jabe buke niye shok Tai bole oshrushikto keno tomar e chokh Charidik adhar kore sheto ashbe shethay Tai bole kedo na tumi tar kothay Sheto kendei jabe buke niye shok Tai bole oshrushikto keno tomar e chokh Tomar mone to ekhono dukkheri gaan Taito ami geye jai, megheri gaan Megheri gaan...

Discussion

Public comments for Megher Gaan are available on the discussion page.

View discussion