এই, ভাঙা ভাঙা মন আর, পাহাড়িয়া পথ
এই, রোদের আদর আর, মেঘের শপথ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
সরে সরে যায়, সবকিছু আজ
চোখের পাতায় ভাসে, স্মৃতির কোলাজ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
ও ও ও ও ..
আমি, চাইছি তোমার কাছাকাছি যেতে
যেমন মাটিও আকাশ চায়,
সারারাত তুমি, ঝরেছো এ বুকে
বৃষ্টির মতো পূর্ণতায়,
বৃষ্টির-মতো পূর্ণতায়।
বৃষ্টির দাগ মুছে যায় ভোরে
তখন আকাশ অনেক দূর,
রাতের কাহিনি বুকে নিয়ে বাজে
নতুন গল্প নতুন সুর।
হো ও ও ..
এই যে কিছুটা কাছাকাছি আসা
এই যে কিছুটা মনে তে মন,
একেও সময় ভেঙ্গে দেবে জানি
ঢেউ ভেঙ্গে যেতে কতক্ষণ,
ঢেউ ভেঙ্গে যেতে কতক্ষণ ও..
ও ও ও ও..
এই, ভাঙ্গা ভাঙ্গা মন আর, পাহাড়িয়া পথ
রোদের আদর আর, মেঘের শপথ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
সরে সরে যায়, সবকিছু আজ
চোখের পাতায় ভাসে, স্মৃতির কোলাজ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
Discussion
Public comments for Bhalobeshe Phelechi Tomaye are available on the discussion page.
View discussion