এই ক্ষতবিক্ষত সময়ে, সময়
কী করে সারাবে ক্ষত
কী করে ভোলাবে মনের গভীরে
ক্ষত জমে আছে যত
সময় ক্ষতের ছোঁয়াচ লেগেছে
সমাজ ক্ষতের ত্বকে
ক্ষতস্থান দেখি আমার শরীরে
সময়ের ছবি আঁকে
ক্ষত-সারানিয়া সময়ের ঠিকানায় তুমি চিঠি দিও
তাকে লিখে দিও প্রাচীন প্রবাদ তাকে আজও স্মরণীয়
করে রেখেছেই যখন, তখন তারও দায়িত্ব আছে
পৃথিবীর সব ক্ষতস্থান আর ক্ষতিগ্রস্তের কাছে
আমার সময়ে আমার পোশাকে
আমার গিটারে ক্ষত
আমার চেতনা ক্ষতলাঞ্ছিত
অবাঞ্ছিতের-ই মতো
আহত মানুষ নিহত হৃদয়ে
নাগরিক এই সংঘাত
অনুভব ক’রে ভাবে, ঠিক কবে
ভেঙে যাবে সব বিষদাঁত
ক্ষত-সারানিয়া সময়ের সন্ধানে আমি চলে যাব
আর ভেঙে যাব অচল গিটার পুরাতন আসবাবও
টাটকা সময় সামনেই জানি যাতে কোনও ক্ষত নেই
তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব অতীতের তরফেই
Discussion
Public comments for Khoto are available on the discussion page.
View discussion